প্রধান শিক্ষক মহোদয়ের বাণী
প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও শুভানুধ্যায়ী,
আসসালামু আলাইকুম। শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় -এর ওয়েবসাইট পরিদর্শন করার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই ওয়েবসাইটটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত তথ্য আদান-প্রদান করতে পারবেন।
শিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম এবং আধুনিক প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে প্রয়োজন সৎ, দায়িত্বশীল ও পরিশ্রমী মানুষ।
আমরা বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা জ্ঞান ও প্রজ্ঞায় অনন্য উচ্চতায় পৌঁছাবে।
ধন্যবাদান্তে,
মোঃ রজব আলী
প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত),
শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। Read More